বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

বৃদ্ধ মাকে ভোটকেন্দ্রে নিয়ে গেলেন জুবাইদা রহমান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তার বৃদ্ধ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে নিয়ে গেছেন ভোটকেন্দ্রে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সৈয়দা ইকবাল মান্দ বানু ঢাকা–১০ আসনের সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

এর আগে স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন জুবাইদা। এরপর তিনি বৃদ্ধা মাকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ধানমন্ডিতে মায়ের বাসায় যান। সেখান থেকে সিটি কলেজের উদ্দেশে রওনা হন তিনি।

কেন্দ্রে পৌঁছানোর পর জুবাইদা রহমানের মাকে গাড়ি থেকে নামিয়ে হুইলচেয়ারে করে ভোটকক্ষে নিয়ে যাওয়া হয়। জুবাইদা তখন সিটি কলেজের নিচতলায় গাড়িতে বসে অপেক্ষা করেন। এ সময় নিরাপত্তাবেষ্টনীর মধ্যে দূরত্ব বজায় রেখে ভোটারদের অনেকেই তার সঙ্গে কুশল বিনিময় করেন। উপস্থিত ভোটারদের অনেকে তার সঙ্গে ছবিও তোলেন।

পরে বেলা ২টা ১০ মিনিটের দিকে ভোট দিয়ে সৈয়দা ইকবাল মান্দ বানু নিচে নামলে মাকে গাড়িতে তুলে দেন জুবাইদা। এরপর আলাদা একটি গাড়িতে করে তিনি সিটি কলেজ কেন্দ্র থেকে চলে যান।

জুবাইদা রহমান সিটি কলেজ কেন্দ্রে অবস্থানকালে সেখানে ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলমসহ দলীয় নেতাকর্মীদের কয়েকজন উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। এই নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ফলে এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com