ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

অনিয়ম রেকর্ড করে প্রকাশ করুন: জামায়াত আমির

ভোটকেন্দ্রে কোনো অনিয়ম হলে তা রেকর্ড করে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানান।

জামায়াত আমির লেখেন, ‘প্রিয় দেশবাসী, আজ আপনাদের বিজয়ের দিন। আজ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের দিন। কেউ হয়তো আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। তাদেরকে কোনো সুযোগ দেবেন না।’

তিনি লেখেন, ‘এই অন্যায়ের বিরুদ্ধে আমরা ১৭ বছর ধরে লড়াই করে এসেছি। সেই পুরনো ফ্যাসিবাদকে আর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।’

তিনি আরও লেখেন, ‘আপনাদের সামনে ঘটে যাওয়া সকল অনিয়ম রেকর্ড করুন এবং মানুষকে জানিয়ে দিন কারা এর সাথে জড়িত। সত্য প্রকাশিত হোক। মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী।’

এরআগে আরেক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেন, ‘এই ভোট উৎসবে সবাই অংশ নিন। আপনার ভোটাধিকার নিশ্চিত করুন। আর সতর্ক থাকুন, আপনার অধিকার কেউ যেন ছিনিয়ে নিতে না পারে।’

‘ফলাফল বুঝে না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, ইনশাআল্লাহ’, পোস্টে লেখেন তিনি।

উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৭ টায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোট শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

অনিয়ম রেকর্ড করে প্রকাশ করুন: জামায়াত আমির

আপডেট সময় ০৩:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬