শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ভোট এবার এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নির্বাচনে আনন্দের উৎসব পেয়েছে মানুষ। ভোট এবার এতটা উৎসব মুখর হবে, এটা কেউ ভাবেনি বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষের যে আগ্রহ ও উচ্ছ্বাস, সেটা সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, আমার বিশ্বাস নির্বাচনে ভালো রেজাল্ট আসবে ও ফলাফলও ভালো হবে। এর ফলে জনগণ একটি নির্বাচিত সরকার পাবে ও পার্লামেন্ট পাবে। যেটার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রাম করেছি। এছাড়াও তিনি নির্বাচনে বিজয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com