বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

রাজশাহীতে চার ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৩ শতাংশ

রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

রাজশাহীতে ছয়টি সংসদীয় আসনে দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ৩২ দশমিক ৮৩ শতাংশ। সাড়ে চার ঘণ্টায় রাজশাহীর সংসদীয় ছয়টি আসনে এই ভোট পড়েছে বলে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান নিশ্চিত করেছেন। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে-রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এই আসনে ভোট পড়েছে ৩১ শতাংশ।

রাজশাহী-২ (সদর) আসনে ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এ আসনে ভোট পড়েছে ৩৫ শতাংশ। রাজশাহী- ৩ ( পবা-মোহনপুর) আসনে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৭৭৮ জন। এখানে ভোট পড়েছে ২৯ শতাংশ।

এছাড়া রাজশাহী- ৪ (বাগমারা) আসনে ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এখানে ভোট পড়েছে ৩৭ শতাংশ। রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ভোটার ৪ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। এখানে ভোট পড়েছে ৩২ শতাংশ।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন। এখানে ভোট পড়েছে ৩৬ শতাংশ। এর আগে সকাল ১০ টায় ভোট পড়েছিল ১৭ দশমিক ৫ শতাংশ। 

এ বিষয়ে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, রাজশাহীতে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে কেন্দ্রগুলোতে। আমরা আশা করছি, শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলা৭১নিউজ/এনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com