ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

মুন্সীগঞ্জ জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। 

ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। প্রতিটি ভোট কেন্দ্র তরুণ ভোটারদের পদচারণায় মুখরিত, পাশাপাশি অধিক বয়স্ক নারী-পুরুষের উপস্থিতিও চোখে পড়ার মতো। কেউ কেউ প্রথমবার ভোট দিতে পেরে আনন্দে উচ্ছ্বসিত হয়ে কেঁদে ফেলেছেন।

মুন্সীগঞ্জ জুড়ে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু। প্রতিটি কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। কোনো কেন্দ্রে ভোটাররা কোনো অপ্রিয় পরিস্থিতির সম্মুখীন হননি। সংঘাত-সহিংসতা, ভোটারদের বাধা, দখল, জালভোট, ব্যালটবাক্স ছিনতাই বা কোনো ব্যতিক্রমী ঘটনা ঘটেনি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

আপডেট সময় ১১:১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬