ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরের ৪১৮ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, নারী ভোটারদের লম্বা লাইন

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩ টি সংসদীয় আসনের ৪১৮টি ভোট কেন্দ্রে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। সকাল থেকেই কেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। সকাল সাড়ে ৭ থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত। 

জেলার ৩টি নির্বাচনী আসনে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখতে ৮০০ সেনাবাহিনী, ১৬০০ পুলিশ ফোর্স, ৬৫ জন রেবের পেট্রোল টিম, ৪৩৬ জন বিজিবি, ৫ হাজার ৪৩৪ জন আনসার, নৌবাহিনী, কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। ৩৬টি মোবাইল পেট্রোল টিম রয়েছে। 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পিরোজপুরের তিনটি আসনে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ উৎসবমুখর করার লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি শেষ করা হয়েছে। 

তিনি বলেন আমরা সব কেন্দ্রে সিসি ক্যামেরায় স্থাপন করতে পেরেছি। সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও আনসার মোতায়েন রয়েছে। আশা করছি পিরোজপুরবাসীর একটু সুন্দর নির্বাচন উপভোগ করতে পারবে। 

উল্লেখ্য, পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে ৭টি উপজেলায় মোট ১০ লক্ষ ৪২ হাজার ৮২৭ জন ভোটার রয়েছে। এদের মধ্যে ৫ লাখ ২৫ হাজার ৬৩ জন পুরুষ ভোটার এবং ৫ লাখ ১৭ হাজার ৭৬৩ জন নারী ভোটার। তিনটি আসনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৪১৮ টি ভোটকেন্দ্র রয়েছে। এদের মধ্যে ১৩৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আপডেট সময় ১০:২৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬