ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মচারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনে সরকারের কর্মচারীদের নির্বাচনে নিরপেক্ষভাবে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের জরুরি বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, আমরা জনগণের বিজয়ের অপেক্ষায় আছি। এ অবস্থায় প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের সকল কর্মকর্তার উচিত হবে নির্বাচনে নিরপেক্ষ থাকা।

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে গণভোট হবে, সেখানে ১১ দলীয় ঐক্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জানিয়ে তিনি আরও বলেন, জাতি অতীত রাজনীতির ভুক্তভোগী। আমরা জাতিকে দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচারসম্পন্ন এক মানবিক বাংলাদেশ উপহার দেব।

নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পরপর চারটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সামনের নির্বাচন ঘিরে দেশব্যাপী উৎসবের আমেজ বইছে। গণরায় প্রতিষ্ঠা হলে জাতির আনন্দ পূর্ণতা পাবে।

নির্বাচন ঘিরে জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেক অপপ্রচার হতে পারে। জনগণকে আহ্বান জানাব, ১১ দলের কেন্দ্রীয় বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্যকে নির্দেশনা হিসেবে না নেওয়ার। কেউ ভোট ডাকাতি করতে এলে আমরা জনগণকে আহ্বান জানাব প্রতিহত করতে।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হলে সেটি জনগণের সরকার হবে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

আপডেট সময় ১০:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬