শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবির

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচটি ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গেছে। সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

রোববার লাহোরে পিসিবি ও আইসিসির সঙ্গে জরুরি বৈঠক শেষে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা ফেরেন তিনি। এরপর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, বুলবুল ক্রিকেটের স্বার্থে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার অনুরোধ করেছেন।

পিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিসিবির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার প্রচেষ্টায় তাদের ইতিবাচক ভূমিকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ করে, পিসিবি চেয়ারম্যান মাহসিন রাজা নাকভি, তার বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের প্রতি আন্তরিক ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে বিসিবি। পুরো এই সময়টায় পিসিবি অনুকরণীয় স্পোর্টসম্যানশিপ এবং সংহতি প্রদর্শন করেছে।’

বিসিবি সভাপতির আহ্বানে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘এই সময়টায় বাংলাদেশকে সমর্থন করার ক্ষেত্রে পাকিস্তানের সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের দারুণভাবে স্পর্শ করেছে। আমাদের ভ্রাতৃত্ব দীর্ঘজীবী হোক।’

সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তাদের ভারতের সঙ্গে আগামী রোববারের ম্যাচটি খেলতে অনুরোধ করেন বিসিবি সভাপতি। বুলবুল বলেন, ‘গতকাল পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফর এবং আমাদের আলোচনার আসন্ন ফলাফলের পরিপ্রেক্ষিতে, আমি সমগ্র ক্রিকেট ‘ইকোসিস্টেমের’ সুবিধার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ করছি।’

উল্লেখ, মোস্তাফিজুর রহমানকে উগ্রবাদী হিন্দুদের হুমকির মুখে আইপিএল থেকে বাদ দেয় ভারত। এরপর নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বিশ্বকাপে খেলতে ভারত সফরে অনীহা প্রকাশ করে বাংলাদেশ।

এর জেরে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয়। বাংলাদেশের এই কঠিন সময়ে পাশে দাঁড়ায় পাকিস্তান এবং তারা ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছিল। তবে বিসিবি সভাপতির এই অনুরোধের পর ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছে পাকিস্তান।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com