সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ঢাকা-পাবনা মহাসড়কে পাবনার মাধপুরে ওভারটেক করতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক বাসের চালক ও ওপর বাসের হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের মাধপুরের শোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০-১৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান।

পুলিশ বলছে, পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল শাহজাদপুর ট্রাভেলস নামক একটি বাস। অপরদিকে পাবনার দিকে আসছিল মাছরাঙা নামের আরেকটি বাস। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের মাধপুরে শোলাবাড়িয়া এলাকায় শাহজাদপুর ট্রাভেলস বাসটি ওভারটেক করতে গেলে অপরদিক থেকে আসা মাছরাঙার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় শাহজাদপুর ট্রাভেলসের চালক কামাল ঘটনাস্থলেই নিহত হন। পরে মাছরাঙা বাসের হেলপারও মারা যান। এ ঘটনায় অন্তত ১০-১৫ আহত হয়েছেন বলে জানা গেছে।

মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শাহজাদপুর ট্রাভেলস ওভারটেকিং করছিল। কুয়াশার কারণে দুটি বাসের চালকই স্পষ্টভাবে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। দু’জন নিহতের খবর আমাদের কাছে রয়েছে। হেলপারের পরিচয় জানা যায়নি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com