ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

শেষ দিনের ভোটের প্রচারকালে অসুস্থ হয়ে ৪ জনের মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার আজই শেষ দিন। শেষ মুহূর্তে তুমুল ব্যস্ত বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। করছেন অক্লান্ত পরিশ্রম। ভোটের প্রচারকালে সেই পরিশ্রমে অসুস্থ হয়েই আজ (সোমবার) একদিনে মারা গেছেন বিভিন্ন দলের চারজন নেতাকর্মী।

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু

লক্ষ্মীপুর শহরে পৃথক নির্বাচনি গণমিছিলে অসুস্থ হয়ে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকার বিএনপিকর্মী ওবায়দুল হক (৪৫) ও জামায়াতকর্মী আবদুর শহিদ।

জানা যায়, বিকেলে পৌর শহরের উপকণ্ঠে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী রেজাউল করিমের পক্ষে গণমিছিল বের হয়। সেখানে আবদুর শহিদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর মধ্যে নেতাকর্মীদের ভিড়ে আবদুর শহিদ অসুস্থ হয়ে পড়েন।

এছাড়া সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে গণমিছিলে দলটির কর্মী ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন। দুজনেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক অরুপ পাল।

সিলেটে জনসভায় গিয়ে বিএনপি নেতার মৃত্যু

এ জেলার বিশ্বনাথে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনি জনসভায় অংশ নিতে গিয়ে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে বিশ্বনাথ পৌরসভার নতুন বাজারে সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনার জনসভায় যোগ দিতে মিছিল নিয়ে রওনা দেন সুহেল আহমেদ। সভাস্থলের কাছাকাছি পৌঁছেই হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা উদ্ধার করে দক্ষিণ সুরমার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামুনুল হকের নির্বাচনি প্রচারে হেফাজত নেতার মৃত্যু

এদিকে ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নির্বাচনি প্রচারে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা হাকীম মুহাম্মদ আজহারুল ইসলাম নোমানী। তিনি পল্টন জোন হেফাজতের নায়েবে আমির ছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মোহাম্মদপুরে মাওলানা মামুনুল হকের পক্ষে নির্বাচনি সমাবেশ ছিল। সেখানে যোগ দেন জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেই সমাবেশে যোগ দেন হাকীম আজহারুল ইসলাম নোমানীও। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে সেই খবর শেয়ারও করেন।

তবে দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরে মাওলানা মামুনুল হকের রিকশা প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচার চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নোমানী। পরে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাওলানা নোমানীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে। নারায়ণগঞ্জে তিনি ব্যবসা করতেন। খাদ্যদ্রব্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি দাওয়াত ও তাবলিগ এবং দীনের বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের নির্দেশনা অনুযায়ী, আজ রাতই নির্বাচনি প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টার পর থেকে আর কেউই প্রচারে নামতে পারবেন না। এরপর ব্যালট যুদ্ধের অপেক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

শেষ দিনের ভোটের প্রচারকালে অসুস্থ হয়ে ৪ জনের মৃত্যু

আপডেট সময় ১০:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬