রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের উন্নয়ন ও গণতন্ত্র টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিটি স্তরে নাগরিকদের সরাসরি ভোটাধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তারেক রহমান। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তাঁর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।

রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের রূপরেখা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের পূর্বশর্ত হলো নাগরিকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগ। স্থানীয় পরিষদের মাধ্যমে এই অধিকার তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। ক্ষমতা যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের হাতে কুক্ষিগত থাকে, তবে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না।

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিপুল পরিমাণ অর্থ পাচার বন্ধ করা গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও বেকার ভাতার মতো জনকল্যাণমূলক কর্মসূচির জন্য অর্থের সংকট থাকবে না। পাচার হওয়া সম্পদ ফিরিয়ে এনে তা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহারের কথা জানান তিনি।

প্রশাসন পরিচালনার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধান অনুযায়ী পরিচালিত হবে। এমন একটি রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি, যেখানে শাসকরা নিজেদের মালিক মনে না করে জনগণের সেবক হিসেবে কাজ করবেন।

তিনি বলেন, বিগত বছরগুলোতে শাসকগোষ্ঠী সরকারি পদ-পদবি ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এর ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে।

দেশ পরিচালনায় সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। তাঁদের রাজনৈতিক লড়াই কেবল ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানকে দলীয়করণের হাত থেকে মুক্ত করে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য।

দেশের তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, বেকারত্ব দূরীকরণ এবং মেধার যথাযথ মূল্যায়ন বিএনপির প্রধান অগ্রাধিকার। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তিনি দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com