ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে গিয়ে দুইজনের মৃত্যু

টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী মিছিলে অংশ নিতে এসে অসুস্থ হয়ে দুইজন সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী এবং  ছোনাট গ্রামের জিয়াউর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের শেষ দিনের নির্বাচনী মিছিল শুরুর আগ মুহূর্তে একজন ও মিছিল চলাকালীন সময়ে একজন সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের ডায়াবেটিসের মাত্রা হঠাৎ কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে। 

এ বিষয়ে শোক প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। তিনি বলেন, নিহতদের পরিবারের সার্বিক সহযোগিতা করা হবে। তাদের দাফন-কাফনের সব ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আপডেট সময় ০৭:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬