সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: বিরোধীদলীয় নেতা ‘জীবনবান্ধব বাজেট’ মানুষের জন্য, সুবিধাভোগী গোষ্ঠীর নয়: প্রধানমন্ত্রী ভোটের মুখে ‘হলুদ সাংবাদিকতা’: তারেক রহমানকে ঘিরে সেই মিডিয়া ট্রায়াল আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত ২৯ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুপুরে ‘ভিসা আমরা চিরদিনই দিতাম, বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি’ সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ইমান নষ্ট করবেন না : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। তারা বলছে তাদের ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে… নাউজুবিল্লাহ। এই ধরনের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভকদগাজীতে এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মা-বোনদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ হবে অন্যতম প্রধান হাতিয়ার। নির্বাচিত হলে সবার আগে আমি আমার মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। নারী জাগরণ শুরু হয়েছে, আপনারা আজ অনেক বেশি সজাগ।

তিনি বলেন, কৃষিভিত্তিক শিল্প ও ইপিজেড তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং কৃষি পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা হবে। 

এছাড়া, নির্বাচিত হলে প্রথম বছরের মধ্যেই ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।

ব্যক্তিগত আবেগ জড়িয়ে বিএনপি মহাসচিব বলেন, এটিই আমার শেষ নির্বাচন। আমি আগে অনেক নির্বাচন করেছি, জিতেছি আবার হেরেছিও; কিন্তু আপনাদের ছেড়ে যাইনি। আমাকে শেষবারের মতো কাজ করার সুযোগ দিন।

তিনি সংস্কার বাস্তবায়ন, সংবাদপত্রের স্বাধীনতা এবং একটি শোষণমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে নতুন সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com