ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে Logo রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ ফের রিমান্ডে Logo চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত Logo গঙ্গা ও তিস্তা নদীর পানিচুক্তির জন্য কাজ করছে সরকার Logo রাজধানীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা Logo ইস্তাম্বুলে রাজকীয় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী, নেওয়া হলো ভিভিআইপি প্রটোকলে Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন Logo তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি Logo ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ Logo ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

যমুনা ব্যাংক পিএলসি ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মধ্যে সমঝোতা

আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে যমুনা ব্যাংক পিএলসি ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার এ. কে. এম. আতিকুর রহমান এবং এমআরএ’র নির্বাহী পরিচালক মো. নুরে আলম মাহাদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় যমুনা ব্যাংক এমআরএ-এর জন্য পে-রোল ব্যাংকিং সেবা প্রদান করবে এবং এমআরএ প্রাঙ্গণে একটি ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) স্থাপন করবে। 

এর ফলে বেতন প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন হবে এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত ব্যাংকিং সুবিধা নিশ্চিত হবে। এই উদ্যোগ যমুনা ব্যাংকের প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ও ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে

যমুনা ব্যাংক পিএলসি ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মধ্যে সমঝোতা

আপডেট সময় ০৫:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬