বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার নেতিবাচক প্রভাব নেই : রেলমন্ত্রী পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী এলপি গ্যাসের দাম কমলো ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার

ইসিবি থেকে জসীমউদদীন পর্যন্ত ৬০ ফুটের সড়কের প্রতিশ্রুতি তারেক রহমানের

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

রাজধানীর ইসিবি চত্বর থেকে মানিকদী-বালুঘাট হয়ে জসীমউদদীন পর্যন্ত সড়ক ৬০ ফুট প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি এ এলাকায় একটি খেলার মাঠসহ ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনের নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তারেক রহমান।

পথসভায় বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে শুধু ঢাকা-১৭ নয়, সমগ্র ঢাকা শহরকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।  

তিনি বলেন, আমরা এমন একটি ঢাকা শহর গড়তে চাই, যেখানে মা-বোনেরা নিশ্চিন্তে যে কোনো সময় চলাচল করতে পারবেন, শিশুরা খোলা মাঠে খেলাধুলা করতে পারবে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারবে।

খেলার মাঠের সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বর্তমান ঢাকায় শিশু-কিশোরদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই। বিএনপি ক্ষমতায় এলে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে, যাতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হয়। পাশাপাশি বিকেলে বয়স্ক ও নারীরাও এসব মাঠে হাঁটাচলা করতে পারবেন।  

এলাকার অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই এলাকার আরেকটি দীর্ঘদিনের দাবি হচ্ছে ইসিবি চত্বর থেকে জসীমউদদীন পর্যন্ত সড়কটি ৬০ ফুট প্রশস্ত করা। বিএনপি সরকার গঠন করলে মানুষের চলাচল সহজ করতে এবং যানজট নিরসনে সড়কটি প্রশস্ত করা হবে।

তারেক রহমান আরও বলেন, আমি এই এলাকারই সন্তান, শৈশব থেকে এখানেই বড় হয়েছি এবং আমার সন্তানদের জন্মও এই এলাকাতেই। সে কারণেই এলাকার মানুষের সুখ-দুঃখ আমি গভীরভাবে অনুভব করি।  

বক্তব্যের শেষ অংশে তিনি ঢাকা-১৭ আসনের ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই এলাকার সন্তান হিসেবে আপনাদের সেবা করার সুযোগ চাই। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি এই এলাকার মানুষের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো।  

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com