ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শেফার্ডের হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ওয়েস্ট ইন্ডিজের

রোমারিও শেফার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত ক্যারিবীয় পেসারের তাণ্ডবে ৩৫ রানে হার মানে স্কটল্যান্ড।

কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় স্কটিশরা। সতর্ক শুরু করে ক্যারিবীয়রা। পাওয়ার প্লের ছয় ওভারে কোনো উইকেট না হারালেও সংগ্রহ ছিল মাত্র ৩৩ রান। ওপেনার শাই হোপ ও ব্রেন্ডন কিং ৫০ বলে ৫২ রানের জুটি গড়েন। হোপ ২২ বলে ১৯ এবং কিং ৩০ বলে ৩৫ রান করে আউট হন।

মাঝের ওভারগুলোতে রানের গতি বাড়ান সিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল ও শেরফান রাদারফোর্ড। পাওয়েল ১৪ বলে ২৪ এবং রাদারফোর্ড ১৩ বলে ২৬ রান যোগ করেন। তবে ইনিংসের মূল আকর্ষণ ছিলেন হেটমায়ার। ৩৬ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ঝোড়ো ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের হয়ে ব্র্যাড কুরি ২৩ রানে নেন দুটি উইকেট।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্কটল্যান্ড। মাত্র ৩৭ রানেই হারায় ৩ উইকেট। এরপর অধিনায়ক রিচি বেরিংটন ও টম ব্রুস ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। চতুর্থ উইকেটে ২ উইকেটেই ১১৫ রান যোগ করেন তারা। বেরিংটন ২৪ বলে ৪২ এবং ব্রুস ২৮ বলে ৩৫ রান করে আউট হন।

ঠিক তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোমারিও শেফার্ড। ১৭তম ওভারে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে হ্যাটট্রিক পূরণ করেন এই ক্যারিবীয় পেসার। একই ওভারে শেষ বলে আরও একটি উইকেট নেন তিনি। ওই ওভারেই চার উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন শেফার্ড। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় স্কটিশরা।

৫ উইকেট মাত্র ২০ রানে নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন শেফার্ড। তার বিধ্বংসী বোলিংয়ে ভর করেই বিশ্বকাপের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

শেফার্ডের হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ওয়েস্ট ইন্ডিজের

আপডেট সময় ০৭:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬