বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার নেতিবাচক প্রভাব নেই : রেলমন্ত্রী পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী এলপি গ্যাসের দাম কমলো ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার

বিএনপিকে পাশে বসিয়ে হেফাজত আমির বললেন, ‘জামায়াতকে ভোট দেওয়া হারাম’

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় হেফাজত আমিরের পাশে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর বসে থাকতে দেখা যায়। পরে হেফাজত আমিরের দেওয়া বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বলতে শোনা যায়, “সমস্ত মুসলমানদেরও বলুন, তাদের (জামায়াতকে) ভোট দেওয়া জায়েজ হবে না। হারাম।”

এ সময় বিএনপি নেতা সরওয়ার আলমগীরকে দেখিয়ে মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, “আমরা উনাকে সামনে রেখে মওদুদির জামায়াতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না। এটি জিহাদ।”

জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ উল্লেখ করে বাবুনগরী বলেন, “জামায়াত ক্ষমতায় এলে ইসলামের গোড়া কেটে যাবে। ইমানের গোড়া কেটে যাবে।”

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com