বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ আমরা একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হবে: সংসদে প্রধানমন্ত্রী আওয়ামী আমলের অর্থনৈতিক লুটপাটে দেশ পঙ্গু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজ হলে আমার হাতেও হাতকড়া পরান: সংসদে জামায়াত আমির মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী জুলাই সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী

জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর ১১-দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি জনসভায় এবি পার্টি নেতা অ্যাডভোকেট রুহুল আমিনের ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই আসনে তিনি ‘ঈগল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হলেও জোটপ্রার্থী মাসুদের পক্ষে প্রকাশ্য সমর্থন দিয়ে আসছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত জনসভায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভায় বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে অ্যাডভোকেট রুহুল আমিন হঠাৎ ‘জয় বাংলা, আসসালামু আলাইকুম’ বলে তার বক্তব্য শেষ করেন। মুহূর্তের মধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা গুঞ্জন।

এ বিষয়ে অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, আওয়ামী লীগের অনেক সাধারণ ভোটার কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তাদের সমর্থন ও ভোট পাওয়ার লক্ষ্যেই তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। গ্রাম পর্যায়ে এখনো আওয়ামী লীগের বড় একটি ভোটব্যাংক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধে জড়িত মানুষের সংখ্যা খুবই সামান্য।

তিনি আরও বলেন, জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে লুটপাট, চাঁদাবাজি ও অন্যায়ের রাজনীতি থাকবে না এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com