ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

এসএসসি পরীক্ষা শেষ করে বাসায় ফেরা হলো না নাঈমের

রাজধানীর উত্তরায় বিআরটিসি পরিবহনের দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছিলো।

রোববার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উত্তরা রাজউক হাইস্কুল পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে বাসায় ফেরার পথে আজমপুর বিএনএসের ঢালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নাঈমকে হাসপাতালে নিয়ে যাওয়া তার বন্ধু সিয়াম জানান, আজমপুর বিএনএস ঢালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক সজোরে নাঈমকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ঘাত ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

এসএসসি পরীক্ষা শেষ করে বাসায় ফেরা হলো না নাঈমের

আপডেট সময় ০৪:২০:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫