ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা হলে যে দোয়া পড়বেন Logo নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন রূপকথার রাজকন্যা জয়া Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে Logo ৪০ বছর বয়সেও সেনাবাহিনীতে আবেদনের সুযোগ Logo হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু: স্বাস্থ্যমন্ত্রী Logo বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কয়েক দিনের মধ্যে কাটবে গ্যাস সংকট: অর্থ উপদেষ্টা Logo বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ পাঠানোর অনুরোধ ত্রিবেদীর Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Logo ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: নৌমন্ত্রী

ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটোভ্যান, প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

সিরাজগঞ্জের রায়গঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি অটোভ্যানে। এতে ওই অটোভ্যানে থাকা এক দম্পতি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ভূঁইয়াগাঁতী-নিমগাছীগামী আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের মনোয়ারা বেগম ও তার স্বামী জালাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় একটি অটোভ্যান যাচ্ছিল। এ সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।

আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে রায়গঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা হলে যে দোয়া পড়বেন

ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটোভ্যান, প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

আপডেট সময় ০১:৩২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬