শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন সংসদকে কলুষিত করতে না পারে : নাহিদ সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক

নোয়াখালী, প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হারিয়ে যাওয়া ১৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার কুড়িয়ে পেয়ে মালিককে ফেরত দিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. ইব্রাহিম নামে এক রিকশাচালক। এই সততার পুরস্কার হিসেবে ওই ব্যবসায়ীর কাছ থেকে উপহার হিসেবে একটি নতুন ব্যাটারিচালিত রিকশা পেয়েছেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিমের উপস্থিতিতে ইব্রাহিমের হাতে ১ লাখ ১৬ হাজার টাকা মূল্যের নতুন এই রিকশাটি তুলে দেওয়া হয়।

সোনার মালিক বসুরহাট নিউ আপন জুয়েলার্সের মালিক মো. শাহেদ বলেন, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আমি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আপনভিলা বাসা থেকে মো. ইব্রাহিমের রিকশায় উঠে বসুরহাট নিজ দোকানে আসি। এসময় ভুলে তার রিকশায় আমার সোনার ব্যাগটি রয়ে যায়। যাতে ছয় ভরি সোনার অলঙ্কারসহ ব্যাংকের চেক বই ছিল। পরে বিষয়টি থানার ওসিকে জানাই।

তিনি আরও বলেন, রিকশাচালক মো. ইব্রাহীম আমাকে না পেয়ে সোনাগুলো তার কাছে অক্ষত রাখে। পরে থানায় জমা দিয়ে দেয়। আমি থানার ওসির মাধ্যমে আমার ব্যাগে রক্ষিত সব মালামাল বুঝে পাই। পরে খুশি হয়ে ওই রিকশচালক মো. ইব্রাহীমকে এক লাখ ১৬ হাজার টাকা দিয়ে একটি ব্যাটারিচালিত নতুন রিকশা কিনে উপহার দেই।

রিকশা পেয়ে মো. ইব্রাহীম বলেন, আমার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়। আমি পরিবার নিয়ে বসুরহাট এলাকায় ভাড়া থাকি। অন্যের কাছ থেকে রিকশা ভাড়া নিয়ে চালিয়ে কোনো মতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার চালাই। রিকশায় পাওয়া সোনাগুলো আমার নয়, তাই যত্মসহকারে রেখে মালিককে খুঁজতে থাকি। এখন প্রকৃত মালিককে দিতে পেরে আমি খুশি। তিনি আমাকে একটি রিকশা উপহার দিয়েছেন আমি এতে অত্যন্ত আনন্দিত।

থানার ওসি মো. নুরুল হামিক বলেন, এখনকার সময়ে অল্প টাকার জিনিস হারালেও তা আর খুঁজে পাওয়া যায় না। সেখানে প্রায় ১৬ লাখ টাকার সোনা কুড়িয়ে পেয়েও ফেরত দেওয়া একটি বিরল ঘটনা। আমি ওই চালাককে সাধুবাদ জানাই। এছাড়া তাকে একটি নতুন রিকশা উপহার দেওয়ায় ওই ব্যবসায়ীকেও ধন্যবাদ জানাই।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com