বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

ছয় দফা দাবিতে তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

ছয় দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।  

রবিবার (২৭ এপ্রিল) ঢাকাসহ সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এ দিন সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল উত্তর গেটে এসে শেষ হয়।  

কারিগরি ছাত্র আন্দোলনের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, ছয় দফা দাবি আদায়ের অংশ হিসেবে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। আমরা এমন কর্মসূচি পালন করেছি যাতে করে সাধারণ মানুষের কোনো ধরনের দুর্ভোগ পোহাতে না হয়।

আজকে আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করি। মিছিলটি ক্যাম্পাসের আশপাশের এলাকা ঘুরে ক্যাম্পাসে এসে শেষ হয়। পরবর্তী কর্মসূচি আমাদের ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।   

বাংলা৭১নিউজ/জেসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com