সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের অসম্মতি শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ ৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত অন্ধকার গলি থেকে গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’ শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে জামায়াতের হট্টগোল, স্পিকারের রুলিং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ হাজারই নারী: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক এনআইডি ডিজির এনআইডি ব্লক করার নির্দেশ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সাহেল উদ্দিনের এনআইডি ব্লক করার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসিতে দুদকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কমিশনের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সাহেল উদ্দিনসহ দুজন ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞাসহ জাতীয় পরিচয়পত্র ব্লক করার আদেশ দেওয়ার আবেদন করেছেন।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দরখাস্ত মঞ্জুর করে দুদক। এক্ষেত্রে জনস্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচায়পত্র ব্লক করার নির্দেশনা দেয় সংস্থাটি।

উল্লেখ্য, সম্প্রতি শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের এনআইডি ব্লক করে ইসি। এনআইডি ব্লক করা হলে নাগরিক সেবা বিঘ্নিত হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com