শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

বাংলাদেশের মতো আইসিসি কি ভারতকে বাদ দিতে পারতো?

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইস্যুতে ভারত এবং আইসিসিকে এক হাত নিলেন ইংলিশ কিংবদন্তি নাসের হুসেইন। তার সাফ কথা, ভারত যদি এমনটা করতো, আইসিসি কি তাদের বাদ দিতে পারতো?

স্কাই স্পোর্টস ক্রিকেট-এর এক পডকাস্টে নাসের হুসেইন বলেন, ‘ভারত যদি কোনো টুর্নামেন্টের এক মাস আগে বলতো যে তাদের সরকার বিশ্বকাপের জন্য কোনো নির্দিষ্ট দেশে খেলতে চায় না। তাহলে কি আইসিসি এতটা কঠোর হতো এবং বলতো, ‘নিয়ম তো নিয়মই-দুঃখিত, আমরা তোমাদের বাদ দিচ্ছি?’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করেন, সবার সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে আচরণ করা হচ্ছে না। তার কথা, ‘সব পক্ষ আসলে একটাই জিনিস চাইছে-ধারাবাহিকতা ও ন্যায্যতা। বাংলাদেশ, পাকিস্তান ও ভারত-এই তিন দেশকে একইরকম দেখা উচিত। হ্যাঁ, ভারতীয় সমর্থকেরা বলতে পারেন, ‘আরও কাঁদো, আমাদের কাছেই টাকা আছে।’

‘কিন্তু ক্ষমতার সঙ্গে দায়িত্বও আসে। বারবার বাংলাদেশ বা পাকিস্তানকে পাশে সরিয়ে রেখে তাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এ কারণেই ভারত ও পাকিস্তানের মধ্যকার দুর্দান্ত ম্যাচগুলো সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই একপেশে হয়ে উঠেছে।’

প্রসঙ্গত, নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরবর্তীতে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করলে বিতর্ক আরও ঘনীভূত হয়। এই সিদ্ধান্তকে ‘অসম ও অসঙ্গতিপূর্ণ আচরণ’ বলে সমালোচনা করে পাকিস্তানসহ একাধিক পক্ষ। যার জেরে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com