শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা দিলো এনআরবিসি ব্যাংক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গঠিত ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ গঠন ও পরিচালনা সংক্রান্ত উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে ৭ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৪২০ টাকার চেক হস্তান্তর করেছে এনআরবিসি ব্যাংক। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মুস্তাফার কাছে চেকটি হস্তান্তর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় এনআরবিসি ব্যাংকের ক্রেডিট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান তনুশ্রী মিত্র  ও এসএমই ফাইন্যান্সিং ডিভিশনের শেখ আহসানুল হক উপস্থিত ছিলেন। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) এনআরবিসি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের প্রতি এনআরবিসি ব্যাংক দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে এনআরবিসি ব্যাংক সবসময়ই প্রতিশ্রতিবদ্ধ। 

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com