বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দাবি আদায়ের নামে ইসিতে কাউকে ঢুকতে দিচ্ছে না আন্দোলনকারীরা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

লিখিত পরীক্ষার দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে আন্দোলন করছে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারি পরীক্ষায় অটোপাসকৃত প্রার্থীরা। দাবি আদায়ের আন্দোলনের নামে পরীক্ষার্থীরা নির্বাচন কমিশনে কাউকে ঢুকতে দিচ্ছে না। এমনকি এনআইডির সেবা নিতে দূর-দূরান্তর থেকে সেবাগ্রহিতাদেরও ঢুকতে দিচ্ছে না আন্দোলনকারীরা।

রোববার (২৭ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারা এ সমাবেশ করেন।

নিজেকে চাকরিপ্রার্থী দাবি করে মো. মিজানুর রহমান নামের এক বিক্ষোভকারী জানান, তিনি কুমিল্লা থেকে এসে আন্দোলনে এসেছেন। তবে তিনি পরীক্ষার বিষয়ে সেভাবে বিস্তারিত সদুত্তর দিতে পারেনি। এমনকি তার রোল নম্বর জানতে চাইলেও তিনি বলতে পারেননি।

সিরাজগঞ্জ থেকে আসা কামরুজ্জামান বলেন, আমরা প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কিন্তু আমাদের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। কিন্তু আমাদের বেশিরভাগের চাকরির বয়স শেষ হওয়া পথে। আমরা লিখিত পরীক্ষার দাবিতে বিক্ষোভ করছি। আমাদের লিখিত পরীক্ষা নিয়ে কমিশন কিছু না জানালে আমরা কাউকে ঢুকতে দেব না বলেও জানান তিনি।

আন্দোলনকারীরা জানান, ২০১৯ সালের সার্কুলার হলেও প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জুন। পরীক্ষার ফলাফল প্রকাশ করে ২০২৪ সালের ২৮ মার্চ। প্রিলি পরীক্ষা না দিয়েও ইসির ৭৪১ জনকেও উত্তীর্ণ করা হয়। এছাড়া নতুন করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় ৫৫ জন (৯ এপ্রিল ২০২৫)। এদিকে ২০১৯ সালের প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ লিখিত পরীক্ষা ২ বার স্থগিত করা হয়।

শূন্য পদের বিপরীতে পরীক্ষার বিষয়ে ইসির অতিরিক্ত সচিব জানান, যে সব পদ ফাঁকা রয়েছে সেগুলো পূরণের কার্যক্রম চলছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে স্থগিত পরীক্ষা বিষয়ে তিনি বলেন, বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com