বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

বরিশালে তারেক রহমানের জনসভা: নেতাকর্মীদের সমাগমে মুখর সভাস্থল

বরিশাল প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

দীর্ঘ ২০ বছর পর নির্বাচনি জনসভায় অংশ নিতে বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে একনজর দেখতে ও জনসভায় যোগ দিতে দলে দলে যাচ্ছেন নেতাকর্মীরা। তাকে বরণ করতে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মাঝে। সকাল থেকেই নেতাকর্মীদের সমাগমে মুখর হয়ে উঠছে জনসভাস্থল। 

দলীয় সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের ২১টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একইসঙ্গে দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপরেখা তিনি তুলে ধরবেন।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, জনসভায় বিভাগের সকল ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান। পাশাপাশি বরিশালসহ অত্র অঞ্চলের উন্নয়নের কথা বলবেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বলেন, জনসমাবেশ ঘিরে আমরা নিরাপত্তা জোরদার করেছি। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা প্রস্তুত রয়েছি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com