বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাইলেন সারজিস আলম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ধর্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে হবে এবং এই শাস্তির ভিডিও ফুটেজ মানুষের সামনে দেখানো উচিত।

শনিবার রাতে ধর্ষণের শিকার লামিয়ার মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় এ দাবি জানান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদের মেয়ে লামিয়াকে দেখতে হাসপাতালে এলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

তিনি বলেন, লামিয়ার মৃত্যুর ঘটনায় পুরো দেশের মানুষ মর্মাহত। নতুন বাংলাদেশের জন্য যে ভাই জীবন দিয়েছেন তার কন্যার সঙ্গে এমন একটি নৃশংস ঘটনা ঘটে গেছে। পৃথিবীর কেউই এমন একটা ঘটনা প্রত্যাশা করে না।

সারজিস আলম বলেন, কিছুদিন আগে ঠিক একইভাবে আমরা আছিয়া নামে আরেক বোনকে হারিয়েছিলাম। এরকম ঘটনায় জড়িত মানুষরূপী পশুদের দৃশ্যমান ফাঁসি কার্যকর করতে হবে। আমরা যখন হাসপাতালে লামিয়াকে দেখতে এলাম তার মা আমাদের কাছে বারবার প্রশ্ন করছিল, তোমরা কি আমার লামিয়াকে ফিরিয়ে দিতে পারবে? এর কোনো উত্তর আমার কাছে নেই।

তিনি আসামিদের জামিনের বিষয়েও কথা বলেছেন। সারজিস আলম জানিয়েছেন, যারা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে জড়িত, তাদের জামিন দেওয়া উচিত নয়। তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যারা এই নরপশুদের জামিনের জন্য আদালতে হাজির হন, তারা নিজের বিবেক হারিয়ে ফেলেছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com