ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি Logo প্রশাসনের উদাসীনতায় বুলবুলকে প্রাণ দিতে হলো: চরমোনাই পীর Logo ম্যাকাইয়ে এক জয়েই অমর হতে পারে বাংলাদেশ, ১৩৯ বছরের অপেক্ষা ভাঙার হাতছানি Logo চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ Logo রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন Logo যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত Logo বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান Logo মাছের বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না মুরগি-ডিমেও Logo নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে আগুন, পুড়লো ঝুটের গোডাউনেও

কাল ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনি জনসভায় অংশ নিতে ফরিদপুর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, এ জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে দলটির মনোনীত ১৫ জন সংসদ সদস্য প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভাকে বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছে।

জনসভাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণ, মাইকিং, ব্যানার-ফেস্টুন, আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থায় ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।

দলীয় সূত্র জানায়, জনসভাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সদস্যদের সমন্বয়ে আলাদা টিম গঠন করা হয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কায়েস মাহমুদ বলেন, এই জনসভায় পাঁচ জেলার কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে ফরিদপুরে আসার কথা রয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে ফরিদপুর বিভাগীয় জনসভায় তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যাচ্ছে। এই জনসভা ফরিদপুর বিভাগের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, তারেক রহমানের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গুরুত্ব পাবে।

পাশাপাশি নির্বাচনি রূপরেখা ও দলীয় প্রার্থীদের প্রতি দিকনির্দেশনাও আসতে পারে। সব মিলিয়ে ফরিদপুর বিভাগীয় এই জনসভা বিএনপির শক্তি প্রদর্শনের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

কাল ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় ০৬:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬