ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আল-হিলালে যোগ দিলেন বেনজেমা

সৌদি ফুটবলে আরেকটি বড় দলবদলের সাক্ষী হলো বিশ্ব। সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদ ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালে যোগ দিয়েছেন ব্যালন ডি’অর জয়ী ফরাসি তারকা করিম বেনজেমা। সোমবার আনুষ্ঠানিকভাবে আল-হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন তিনি।

রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন বেনজেমা। তবে সৌদি লিগে এসে সেই বন্ধুত্ব রূপ নিয়েছে প্রতিদ্বন্দ্বিতায়। কারণ, রোনালদোর বর্তমান ক্লাব আল-নাসরের শিরোপা দৌড়ে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বেনজেমার নতুন দল আল-হিলাল।

বর্তমানে লিগ টেবিলে আল-নাসরের চেয়ে এক পয়েন্টে এগিয়ে রয়েছে আল-হিলাল। ফলে শিরোপা লড়াই আরও জমে উঠবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

গেল মৌসুমে আল-ইত্তিহাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান বেনজেমা। তার নেতৃত্বেই সৌদি প্রো লিগ ও কিংস কাপের শিরোপা জেতে আল-ইত্তিহাদ। বিপরীতে, সৌদি ফুটবলে যোগ দেওয়ার পরও এখন পর্যন্ত লিগ শিরোপার স্বাদ পাননি রোনালদো।

এদিকে বেনজেমার এই দলবদল ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে রোনালদোর অসন্তুষ্টির খবরও প্রকাশ পেয়েছে, যা সৌদি লিগের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, আল-হিলাল সৌদি ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব। তাদের ঝুলিতে রয়েছে ২১টি সৌদি লিগ শিরোপা এবং চারটি এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ট্রফি। 

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আল-হিলালে যোগ দিলেন বেনজেমা

আপডেট সময় ১২:১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬