ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেত্রকোণায় উপদাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে Logo মন্দা কাটিয়ে যুক্তরাষ্ট্রে আশার আলো দেখছে বাংলাদেশের তৈরি পোশাক Logo সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালালেন দুই ভারতীয় Logo দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী Logo বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন, বান্দরবানে উদ্ধার ৬০০ মানুষ Logo মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী Logo ‘রথযাত্রা নিরাপদে উদযাপনে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে’ Logo বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প Logo সারাদেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু Logo দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী

নতুন ভোটার ৬৩ লাখ, বাদ পড়ল ২৩ লাখ মৃত ভোটার

দেশে চলমান ভোটার হালনাগাদ কার্যক্রমে নতুন করে যোগ হয়েছে ৬৩ লাখের বেশি নাগরিকের তথ্য। তালিকা থেকে বাদ পড়েছেন মৃত ২৩ লাখেরও বেশি ভোটার।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের সই করা এ সংক্রান্ত প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ হয়েছে, এ পর্যন্ত ৬৩ লাখ ১৭ হাজার ৬০০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৬১ হাজার ৫৭ জন, নারী ৩৩ লাখ ৫৬ হাজার ২৫০ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ২৯৪ জন। এদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৬১ লাখ ৭৬ হাজার ৮৩৮ জন।

এদিকে মারা যাওয়ায় ২৩ লাখ ২৭ হাজার ১১৭ জনের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কর্তন করা ভোটারের মধ্যে পুরুষ ১৪ লাখ ৪ হাজার ৭২ জন, নারী ৯ লাখ ২২ হাজার ৭৮১ জন এবং তৃতীয় লিঙ্গ ৩২৬ জন।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। ভোটার তালিকা হালনাগাদ শেষে জুনে চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় উপদাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে

নতুন ভোটার ৬৩ লাখ, বাদ পড়ল ২৩ লাখ মৃত ভোটার

আপডেট সময় ১২:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫