বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ যুবক

বেনাপোল প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩ বছর ৪ মাস ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন অস্ত্র ও পর্নোগ্রাফি মামলার এক আসামিসহ বাংলাদেশি ৭ যুবক।

গতকাল শনিবার ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ বলেন, ‘ভালো কাজের আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধপথে পাসপোর্ট-ভিসা ছাড়া ২০২২ সালে ৪ মার্চ অবৈধপথে ভারতে যান।

এরপর ভারতের মুম্বাইয়ে বিভিন্ন অঞ্চলে কৃষিকাজসহ অন্যান্য কাজ করার সময় ওই বছরের ২৬ ডিসেম্বর সেখানকার পুলিশ আটক করে তাদের আদালতে পাঠায়। আদালত তাদের ৩ বছর ৪ মাস সাজা দেয়। সাজা শেষে একটি এনজিও সংস্থার মাধ্যমে গতকাল তারা দেশে ফেরেন।

ফেরত আসলেন যারা তারা হলেন- রবিউল ইসলাম (৩৩ ), ফয়সাল (৩৭), মিন্টু বাড়ুই (৪০), এনায়েত মাতুব্বর (৩১), রিপন খলিফা (৪১), শহিদুল শেখ (৩৫) ও আল আমিন হোসেন (২০)। এরা শরীয়তপুর, যশোর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com