শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব

গ্রাহক সন্তুষ্টিই ইসলামী ব্যাংকের প্রধান লক্ষ্য: জুবায়দুর রহমান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে জনমানুষের আস্থা আরও দৃঢ় করতে কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান। তিনি বলেন, গ্রাহকরাই ব্যাংকের প্রাণ। তাই গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই ইসলামী ব্যাংকের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা ক্যান্টনমেন্টের সেনাপ্রাঙ্গনে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকার তিনটি জোন ও পাঁচটি করপোরেট শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, সেবার মাধ্যমে গ্রাহকদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধান করতে হবে। গ্রাহকদের যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নিতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকটিকে নিজের প্রতিষ্ঠান হিসেবে মনে করতে হবে। যখন প্রতিষ্ঠানকে নিজের মনে করা হবে, তখন সেবার মান ও কাজের গতি বহুগুণ বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল।

সভাপতির বক্তব্যে ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে ছোট ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিনিয়োগের বিকল্প নেই। এসএমই খাতে বিনিয়োগ আরও সম্প্রসারণের পাশাপাশি উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম. কামাল উদ্দীন জসিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান এবং বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com