ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কয়েক দিনের মধ্যে কাটবে গ্যাস সংকট: অর্থ উপদেষ্টা Logo বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ পাঠানোর অনুরোধ ত্রিবেদীর Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Logo ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: নৌমন্ত্রী Logo প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা Logo সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য দুদকে পাঠাল এফবিআই Logo  সুদ ছাড়াই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ Logo গুরুত্বপূর্ণ চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন Logo অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম

এবারের নির্বাচন নিয়মরক্ষার নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচন কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়; এটি জনগণের প্রত্যাশা এবং আমাদের দায়িত্ব, জাতীয় ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার নির্বাচন।

শনিবার সকালে ভোলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’র অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভিজিল্যান্স ও অবজারভেশন টিম সক্রিয়ভাবে কাজ করবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নজরদারি আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের উপস্থিতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সকলকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম, গুজব বা বিশৃঙ্খলা রোধে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সভায় নির্বাচনকালীন প্রস্তুতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আচরণবিধি প্রতিপালন এবং যেকোনো অনিয়ম দ্রুত শনাক্ত ও প্রতিরোধের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান, ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছারসহ নির্বাচন কমিশনের প্রতিনিধি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

এবারের নির্বাচন নিয়মরক্ষার নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব : ইসি সানাউল্লাহ

আপডেট সময় ০৫:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬