ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার Logo হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন হাসান, বিপাকে বাংলাদেশ

সংঘর্ষ চলাকালে পিস্তল উঁচিয়ে গুলি, আটক সেই যুবক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘর্ষ চলাকালে পিস্তল উঁচিয়ে গুলি করা মাইনুল ইসলাম জিয়াকে (২৫) অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১১। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি টেঁটা, তিনটি চাপাতি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁচানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে রাত ১২টায় র‌্যাব-১১ এর ক্যাপ্টেন মো. রওনক এরফান খান সই করা এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত জিয়া ফতুল্লা থানার মোজা মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁয়ের পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় মাহি ও জিয়া নামের দুই যুবককে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয়।

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

সংঘর্ষ চলাকালে পিস্তল উঁচিয়ে গুলি, আটক সেই যুবক

আপডেট সময় ০৪:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬