রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

পাহাড়ি ঢলে ভেঙে গেলো নজরখালী বাঁধ

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুরে নজরখালী বাঁধ ভেঙে হাওরের পানি ঢুকছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পাটলাই নদীর পানি বেড়ে যায়। এতে উপজেলার টাঙ্গুয়ার হাওরের নজরখালী বাঁধটি ভেঙে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, নজরখালী বাঁধ এলাকায় তাহিরপুর ও মধ্যনগরসহ এ দুই উপজেলার চারটি ইউনিয়নের ৮২টি গ্রামের কৃষক ১০ হাজার একর বোরো ধান চাষাবাদ করেন। রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত থাকায় এ বাঁধটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত নয় কিংবা বাঁধ নির্মাণে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় না। তাই গ্রামের কৃষকরা বাঁধটি (অস্থায়ী) নিজ উদ্যোগে প্রতি বছর নির্মাণ এবং আগাম জাতের ধান চাষাবাদ করেন।

স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলে বাঁধটি ভেঙে গেলেও ফসলি জমির ক্ষতির শঙ্কা নেই। কেননা হাওরে যে পরিমাণ ধান কৃষকরা রোপণ করেছিলেন তা কেটে ঘরে তুলেছেন।

মধ্যনগর উপজেলার কৃষক আহমদ নুর বলেন, ‌‘টাঙ্গুয়ার হাওরে আগাম জাতের ধান চাষ করেছিলাম। সেই ধান এরইমধ্যে ঘরে তুলতে পেরেছি।’

তাহিরপুর উপজেলার কৃষক কালা মিয়া বলেন, টাঙ্গুয়ার হাওরে স্বল্প পরিমাণ ধান চাষ হয়। এরইমধ্যে সেই ধান কৃষকরা কেটে ঘরে তুলেছে। যে বাঁধটি ভেঙেছে সেটি আমরাই নির্মাণ করেছি।

এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, নজরখালী বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন নয়। তাই ওখানে কৃষকদের ধান চাষাবাদে নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি হাওরে পানি ঢোকার সময় জেলেরা যেন মা মাছ না মারেন, সে বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে বলে দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com