ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

৫ ব্যাংক থেকে কেনা হলো আরও ৫৫ মিলিয়ন ডলার

দেশের পাঁচ বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৫ কোটি ৫০ লাখ (৫৫ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কেনা এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

ডলার কেনার ক্ষেত্রে কাট–অফ হারও ১২২ টাকা ৩০ পয়সা ছিল। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২০ জানুয়ারি দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। গত ১২ জানুয়ারি ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত আরও ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছিল। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

গত ৬ জানুয়ারি ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

সর্বশেষ আজ বৃহস্পতিবার এসব ক্রয়ের ফলে শুধু চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে জানুয়ারির ২৯ তারিখ পর্যন্ত) মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার, যা ৩ দশমিক ৯৩ বিলিয়ন ডলারের বেশি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আজ মঙ্গলবার পাঁচ বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৫৫ মিলিয়ন (৫ কোটি ৫০ লাখ) মার্কিন ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২.৩০ টাকা এবং কাট-অফ রেটও নির্ধারণ করা হয় ১২২.৩০ টাকা।

এর ফলে, নতুন বছরের (২০২৬) জানুয়ারি মাসে মোট ক্রয় দাঁড়াল ৭৯ কোটি ৮০ লাখ (৭৯৮ মিলিয়ন) মার্কিন ডলার। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট কেনা হয়েছে ৩,৯৩৩.৫০ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে

৫ ব্যাংক থেকে কেনা হলো আরও ৫৫ মিলিয়ন ডলার

আপডেট সময় ০৭:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬