ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল বার্সেলোনা Logo মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত Logo রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট Logo কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিযোগী নয়, বরং হাতিয়ার হিসেবে ব্যবহারের তাগিদ এ কে এম ওয়াহিদুজ্জামানের Logo ঘন ঘন মাথাব্যথা কি জটিল রোগের ইঙ্গিত? Logo গবেষণার পর গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়ার’ কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা Logo বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় কিশোর গ্রেপ্তার Logo আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে

খিলগাঁওয়ে লুট হওয়া বিদেশি পিস্তল ও ২৯০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলিসহ আসাদুল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

সনদ বড়ুয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ জানুয়ারি) মধ্যরাতে খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকায় আজগর আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আসাদুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি নেত্রকোনার কলমাকান্দা থানার নিলুকাচর গ্রামের মারফতের ছেলে।

গ্রেফতারের সময় আসাদুলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ২৯০ রাউন্ড ২২ এলআর গুলি, একটি খালি কার্টুজ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার পিস্তলটি যুক্তরাষ্ট্রে নির্মিত বলে জানায় র‍্যাব।

উদ্ধার করা অস্ত্র ও গুলি থানা থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন হকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া।

এ ঘটনায় গ্রেফতার আসাদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল বার্সেলোনা

খিলগাঁওয়ে লুট হওয়া বিদেশি পিস্তল ও ২৯০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

আপডেট সময় ০৭:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬