সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-১২ নম্বরে পল্লবী থানা এলাকায় এক ছিনতাইকারী গুলি করে মো. হোসেন দিপু (৪৫) নামের মুদি ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। দিপুর চিকিৎসা চলছে।

দিপুর স্ত্রী মোছা. আফরোজা বলেন, আমার স্বামী একজন মুদি ব্যবসায়ী। সকালে মিরপুর-১২ নম্বরে পল্লবী থানা এলাকায় অজ্ঞাত তিনজন মুখোশ পরে মোটরসাইকেলযোগে এসে আমার স্বামীকে পিস্তল দিয়ে বাম পায়ের হাঁটুর ওপরে এক রাউন্ড গুলি করে। এ সময় তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, আমার স্বামীর চিৎকার করলে আমরা বাসা থেকে বেরিয়ে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, পল্লবী থেকে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছে। তার বাম পায়ের হাঁটুর ওপরে এক রাউন্ড গুলি লেগেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com