শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাল ভারতের সংসদ

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতের সংসদ। বুধবার (২৮ জানুয়ারি) ভারতের সংসদের বাজেট অধিবেশনের শুরুতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ভারতের সংসদে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

এদিন সংসদের বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণের মাধ্যমে। লোকসভা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সম্প্রতি প্রয়াত পাঁচজন সাবেক সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশাপাশি সদ্য প্রয়াত অজিত পাওয়ার, শালিনী পাতিল, ভানু প্রকাশ মির্ধা, সত্যেন্দ্র নাথ ব্রহ্ম চৌধুরী, সুরেশ কালমাদি ও  কবীন্দ্র পুরকায়স্থের উপর শোকবার্তা পাঠ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

স্পিকার তার বক্তব্যে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এই শ্রদ্ধা নিবেদন ভারতের সংসদীয় ঐতিহ্যেরই অংশ, যেখানে প্রতিবেশী দেশগুলোর প্রভাবশালী নেতাদের স্মরণ করা হয়। যারা রাজনৈতিক জীবন আঞ্চলিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদ ভবনের সামনে জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।

বেগম খালেদা জিয়া একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কয়েক দশক ধরে দেশের রাজনৈতিক অঙ্গন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব ও রাজনৈতিক পথচলা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com