বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ

বিএমইউতে চিকিৎসাসেবার ফি ও চার্জ পরিশোধ এখন অনলাইনে

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) (সাবেক পিজি হাসপাতাল) এখন থেকে চিকিৎসাসেবার বিল ও বিভিন্ন ফি অনলাইনে পরিশোধ করা যাবে। জাতীয় পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’ যুক্ত করার মাধ্যমে আর্থিক লেনদেনকে নগদবিহীন ও আধুনিক করা হয়েছে।

বুধবার বিএমইউ’র শহীদ ডা. মিল্টন হলে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী, রোগী ও সেবাগ্রহীতারা মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও ই-ওয়ালেট ব্যবহার করে যেকোনো সময় ও স্থান থেকে বিল পরিশোধ করতে পারবেন। একপে প্ল্যাটফর্ম প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থাকে কাগজবিহীন ও স্বয়ংক্রিয় করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। একপে চালুর মাধ্যমে রোগীদের ভোগান্তি কমবে এবং সেবা আরও দ্রুত ও কার্যকর হবে। ডেটা ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে, যা গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ।

বিএমইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, রোগীদের উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। এটুআই’র সহায়তায় আর্থিক ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও আধুনিক হবে।

এটুআই প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক বলেন, একপে গেটওয়ে ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সেবাসমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে। এটি নগদবিহীন ও জনবান্ধব বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এটুআই’র হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম বলেন, নতুন ব্যবস্থার ফলে সেবাগ্রহীতা বা শিক্ষার্থী আর ব্যাংকে লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধ করতে হবে না। ঘরে বসেই নিরাপদ ডিজিটাল মাধ্যমে ফি পরিশোধ করা সম্ভব। এতে সময় সাশ্রয় হবে এবং হাসপাতালের আর্থিক লেনদেন আরও স্বচ্ছ ও দ্রুত হবে।

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক নাহরীন আখতার, হেড অব কমিউনিকেশন্স মোহাম্মদ সফিউল আযম, কনসালটেন্ট (একপে) মোহাম্মদ শাহাদাত হোসেন, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অফিসার উছেন অংসহ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com