শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

মানিকগঞ্জে নদী ভাঙন রোধে বিক্ষোভ-মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মানিকগঞ্জে পদ্মা ও যমুনা নদীর ভাঙন থেকে পাটুরিয়া এলাকাকে রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আরসিএল মোড়ে এসে শেষ হয়। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বর্ষায় পাটুরিয়ার সবকটি ফেরিঘাট ও আশপাশের এলাকা যমুনার তীব্র ভাঙনের কবলে পড়ে। ভাঙন রোধে বাঁশ, কাঠ ও বালুর বস্তা ফেলে সাময়িকভাবে ঘাট রক্ষার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এতে এলাকার অসংখ্য ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বক্তারা আরও বলেন, বর্ষা মৌসুম শুরুর আগেই নদী তীর রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে চলতি বছরেও পাটুরিয়া এলাকা বড় ধরনের ভাঙনের ঝুঁকিতে পড়বে। দ্রুত টেকসই বাঁধ ও নদীশাসন প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com