ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান।

জাগো নিউজকে তিনি জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কাঁচাবাজারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও দুই ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এখন কাজ করছে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এআরকে

Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আপডেট সময় ০৬:১৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬