ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার Logo হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন হাসান, বিপাকে বাংলাদেশ Logo শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী Logo আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

কুরিয়ার ভ্যানে বিস্ফোরক ও অবৈধ ভারতীয় মালামালসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কুরিয়ার সার্ভিসের আড়ালে ভারতীয় বিস্ফোরক ও চোরাচালান পণ্যের একটি বড় চালান আটক করেছে র‍্যাব-১১। এ ঘটনায় বিস্ফোরক ও বিভিন্ন ভোগ্যপণ্যের সঙ্গে একটি কাভার্ড ভ্যান জব্দ ও দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার ভোররাতে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার কেওডালা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলো- চালক মো. আকরাম (৩৫) এবং হেলপার মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫)। 

র‍্যাব জানায়, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে একটি কাভার্ড ভ্যানে করে ভারতীয় চোরাচালান পণ্য পরিবহন করা হচ্ছিল। এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্টে ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে ঢাকাগামী একটি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থামানোর সংকেত দেওয়া হলে চালক ও হেলপার পালানোর চেষ্টা করেন। 

পরে তাৎক্ষণিকভাবে চালক মো. আকরাম এবং হেলপার মোহাম্মদ গিয়াস উদ্দিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় কভার্ডভ্যানটি তল্লাশি করা হয়।

তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় বিস্ফোরক ও বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, হেয়ার অয়েল, মেহেদি, কসমেটিকস, আগরবাতিসহ মোট ১৩ ধরনের পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৯৬ হাজার ৬৫০ পিস বিস্ফোরক ও আতশবাজি, হাজার হাজার চকলেট, কসমেটিকস ও অন্যান্য ভোগ্যপণ্য। এসব মালামালের বিপরীতে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটককৃতরা।

বাংলা৭১নিউজ/এএম

Tag :
জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ

কুরিয়ার ভ্যানে বিস্ফোরক ও অবৈধ ভারতীয় মালামালসহ গ্রেফতার ২

আপডেট সময় ১২:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬