সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

অজ্ঞানপার্টি চক্রের মূল হোতা আটক, স্বর্ণের লকেট ও সিএনজি উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞানপার্টি চক্রের মূল হোতা মো. মাসুম হোসেনকে (৩৭) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের লকেট, বিদেশি মুদ্রা ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার আলমপুর হাইস্কুলের সামনে থেকে শ্রীনগর থানা পুলিশ তাকে আটক করে।

আটক মাসুম হোসেন শরীয়তপুর জেলার দাদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে দোলন মল্লিক (৩৮) নবাবগঞ্জের টিকরপুর হরিকালী মন্দিরে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে নবাবগঞ্জ অটোস্ট্যান্ড থেকে মাসুম হোসেন চালিত একটি সিএনজিতে ওঠেন।

এ সময় আসামি তাকে ছয়টি বিদেশি মুদ্রা হাতে দিলে তিনি সম্মোহিত হয়ে নিজের গলায় থাকা এক আনা ওজনের একটি স্বর্ণের লকেট ও সাত আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল খুলে দেন। পরে আসামি তাকে পথিমধ্যে নামিয়ে দিয়ে পালিয়ে যান।

কিছু সময় পর ভুক্তভোগী স্বাভাবিক হলে বিষয়টি স্থানীয়দের জানায়। পরে বিকেলে আলমপুর হাইস্কুলের সামনে স্থানীয়রা আসামিকে শনাক্ত করে পুলিশে খবর দিলে শ্রীনগর থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, আটকের সময় তার কাছ থেকে একটি স্বর্ণের লকেট, ছয়টি বিদেশি মুদ্রা (ওমানের ওয়ান হান্ড্রেড বাইসা) এবং একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। তার অজ্ঞাতনামা সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক মাসুম হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com