মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায় : রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য দিবস আজ, উদযাপনে নানা কর্মসূচি দুই বছরের টানাপোড়েন শেষে বরফ গলাতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি

২০২৫ সালে বিজিবির অভিযানে ১৯০৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯০৮ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বছর জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ, রৌপ্য, পোশাক, কসমেটিক্স, খাদ্যপণ্য, যানবাহন, অস্ত্র ও মাদকদ্রব্য রয়েছে।

জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে– ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ, ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য, ১,৭১,১৯০টি শাড়ি, ১,২৬,৭৭৯টি থ্রিপিস/শার্ট পিস/চাদর/কম্বল, ১,৩৩,৩৩৮টি তৈরি পোশাক, ১,০৫,৩৭১ মিটার থান কাপড়, ৬৮,৭৬,৬১১টি কসমেটিক্স সামগ্রী, ৯৮,৭০৬টি ইমিটেশন গহনা, ২,০৭,৪৬,১৪৪ আতশবাজি, ১১,৬৫,৪৮৯ কেজি চিনি, ৩৭,৬১৮.৫ কেজি চা পাতা, ৩,০৫,৪৩৮ কেজি পেঁয়াজ, ৭০,২৯৩ কেজি রসুন, ২,৩৫,৮৪৩ কেজি জিরা, ১,৪০,২৭৪ ঘনফুট কাঠ, ১৯,৩০০ ঘনফুট পাথর, ৪,৫৫,৭৫২ কেজি কয়লা, ১৩টি কষ্টি পাথরের মূর্তি, ১,০২,৯১২ কেজি সার, ৩৪,৫৩১ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৪,২০১ লিটার ডিজেল/পেট্রোল/অকটেন, ৯,০১৩টি মোবাইল, ১,২৩,২৪৭টি মোবাইল ডিসপ্লে, ৪,৭৭,৬৯৪ পিস চশমা, ৩৩,৪৬,৮৪৮ পিস চকলেট, ১২,২৯৪টি গরু/মহিষ এবং ১,৭০৮টি বিভিন্ন প্রকার যানবাহন।

একই সময়ে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে– ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ১০টি রাইফেল, ৩টি রিভলভার, ৫৬টি বিভিন্ন প্রকার গান, ১,৫০৯টি গোলাবারুদ, ৫৭টি ম্যাগাজিন, ৮টি মর্টার শেল, ৭৩,১০০টি সীসার গুলি, ২০.০৫ কেজি গান পাউডার, ৪টি মাইন, ৭৯টি হাত বোমা, ৪০টি পেট্রাল বোম, ১৭৮টি ককটেল এবং ২৫টি অন্যান্য অস্ত্র।

এ ছাড়া গত বছর বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময়ে ১,৪৭,১৪,২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৪০৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১,৩৩,৩৯৬ বোতল ফেনসিডিল, ১,৩০,৫৪৬ বোতল বিদেশি মদ, ২,৬৭৩ লিটার ৭৫ গ্রাম বাংলা মদ, ১২,৬৭৮ ক্যান বিয়ার, ২২,১৩৭ কেজি গাঁজা, ৫৫ কেজি ৬৩৬ গ্রাম হেরোইন, ১৩ কেজি ৬৪৭ গ্রাম কোকেন, ৮৪ বোতল এলএসডি, ৪,২৬,৭০৫টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১,০৫,৭৬৫টি ইস্কাফ সিরাপ, ১,১৪,৫৮,৬৯৩টি বিভিন্ন প্রকার ঔষধ, ১,৬৪৯ বোতল এমকেডিল/কফিডিল এবং ৬,৯৪,০৮২টি নেশা জাতীয় ও উত্তেজক ইনজেকশন।

এছাড়াও ২০২৫ সালে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২,৩৩৪ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪,২৩৮ জন বাংলাদেশি নাগরিক, ১২৪ জন ভারতীয় নাগরিক এবং ৭,৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এনএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com