ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত, চালক আহত

লক্ষ্মীপুর শহরের এলজিইডি এলাকায় ড্রাম ট্রাকের চাপায় আফরিন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক রাজু গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বার (২৭ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে লক্ষ্মীপুর এলজিইডি কার্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আফরিন লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিন মজুপুর এলাকার মো. আক্তার পাটোয়ারীর মেয়ে। সে শহরের কাকলী শিশু অঙ্গন স্কুলের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,আনুমানিক ৭টা ৩০ মিনিটে নোয়াখালীর দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে লক্ষ্মীপুর এলজিইডি অফিসের সামনে একটি অটোরিকশাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শিশু আফরিন গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক রাজুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত অটোরিকশা চালককে একই হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

তিনি আরও বলেন,ঘাতক ড্রাম ট্রাকটির চালক ঘটনার পর পালিয়ে যেতে সক্ষম হলেও ড্রাম ট্রাকটি জব্দ করা হয়।

বাংলা৭১নিউজ/এনএস

Tag :

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত, চালক আহত

আপডেট সময় ০১:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬