ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

নেশা দ্রব্য খাইয়ে ৪ নিরাপত্তা কর্মীকে অচেতন, ঢামেকে ভর্তি

রাজধানীর উত্তরায় নর্থ টাওয়ারের চারজন নিরাপত্তা কর্মী নেশা জাতীয় দ্রব্যের প্রভাবে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তারা হলেন মো. সাঈদান (৩০), মোহাম্মদ আলী (৪২), মো. হাবিব (৩৫) ও মো. ইমদাদ (৪৫)।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে পাকস্থলি ওয়াশ দিয়ে ভর্তি দেওয়া হয়েছে।

তাদের নিয়ে আসা মো. জাকির হোসেন জানান, কে বা কার দেওয়া খাবার খেয়ে ৪ জনই অসুস্থ হয়ে পড়ে। পরে আমি এসে তাদের অচেতন অবস্থায় দেখতে পাই। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে পাকস্থলি ওয়াশ দিয়ে ভর্তি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অসুস্থ সবাই উত্তরা নর্থ টাওয়ারের নিরাপত্তা কর্মী। তাদের কী খোয়া গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তারা এখনো কিছু বলতে পারছে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা থেকে চারজন নিরাপত্তা কর্মী নেশা জাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের পাকস্থলি ওয়াশ দিয়ে নতুন ভবনে ভর্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় অবগত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

নেশা দ্রব্য খাইয়ে ৪ নিরাপত্তা কর্মীকে অচেতন, ঢামেকে ভর্তি

আপডেট সময় ০৩:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫