ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা Logo নিষিদ্ধ আনচেলত্তি, আজ ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কে Logo জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ Logo ‘গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের গ্রেফতার করা হবে’ Logo মাস্ক পরে মাঠে নামবেন মার্টিনেজ, আর্জেন্টিনা দলে বড় বদল Logo এবার অমিতাভ-অভিষেককে সরাসরি হত্যার হুমকি, প্রস্তুত ২০০ লোক! Logo রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল Logo রোনালদোর মায়ের কথার জবাবে পর্তুগালের কোচের খোঁচা Logo মাথায় আঘাত পাওয়া সেই আর্জেন্টাইন ফুটবলার মারা গেছেন

রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর পুঠিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন৷ এই ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম। অপর ২ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শান্ত নিহতের ঘটনায় রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়।

পুলিশ জানায়, বিকেলে একটি অটোরিকশা পুঠিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় রিকশা। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যান। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেক নারী ও একজন ব্যক্তি মারা যান।

এদিকে ঘটনার পরে পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

রাজশাহী হাইওয়ে থানার (ওসি) মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে এক শিক্ষার্থী মারা যায়। বাকিদের উদ্ধার করে রামেকে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছাত্ররা আন্দোলন করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মামলা করা হবে।

বাংলা৭১নিউজ/এনএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় ০৭:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬