ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা Logo নিষিদ্ধ আনচেলত্তি, আজ ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কে Logo জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ Logo ‘গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের গ্রেফতার করা হবে’ Logo মাস্ক পরে মাঠে নামবেন মার্টিনেজ, আর্জেন্টিনা দলে বড় বদল Logo এবার অমিতাভ-অভিষেককে সরাসরি হত্যার হুমকি, প্রস্তুত ২০০ লোক! Logo রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল Logo রোনালদোর মায়ের কথার জবাবে পর্তুগালের কোচের খোঁচা Logo মাথায় আঘাত পাওয়া সেই আর্জেন্টাইন ফুটবলার মারা গেছেন

রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর

রংপুরের কাউনিয়া উপজেলায় ট্রাকচাপায় আশরাফুল আলম (৪৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

রবিবারদুপুরে উপজেলার হলদিবাড়ি রেলগেট এলাকায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল আলম কাউনিয়া উপজেলার ভুতছাড়া সাব্দী এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে একটার দিকে আশরাফুল আলম কাউনিয়া বাসস্ট্যান্ড বাজার থেকে মাংস কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে হলদিবাড়ি রেলগেট এলাকায় পৌঁছালে রংপুরগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যান।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহত আশরাফুল আলমের স্ত্রী মোছা. লাভলী বাদী হয়ে সড়ক পরিবহন আইনে কাউনিয়া থানায় একটি মামলা করেছেন।

বাংলা৭১নিউজ/এনএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর

আপডেট সময় ০৬:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬